শুক্রবার, সেপ্টেম্বর ৪

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

ঢাকা ও কাঠমান্ডুর সুসম্পর্কের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে প্রাকৃতিক এ দুর্যোগে ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩,৯১৬ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া চীনের অংশে অন্তত ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিশাল এ ক্ষয়ক্ষতির মুখে জরুরি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতেই বাংলাদেশ এ অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version