বর্ণপ্রথা দূরীকরণে আন্তঃজাতীয় বিবাহে ৫ লাখ টাকা সহায়তা দিচ্ছে ভারত সরকার

সমাজ থেকে বর্ণভেদ ও সামাজিক বৈষম্য উচ্ছেদে এক বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভিন্ন জাতের মধ্যে বিবাহকে উৎসাহিত করতে ‘আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম’-এর আওতায় দম্পতিদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এই পরিকল্পনাটি বাস্তবায়ন করছে।

অতীতে এই কর্মসূচির আওতায় ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে সহায়তার অংক বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। নির্ধারিত অর্থ সহায়তার একটি অংশ সরাসরি নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা হয় এবং বাকি টাকা ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) হিসেবে জমা রাখা হয়।

আবেদনের প্রয়োজনীয় শর্তাবলী:

  • জাতীয় পরিচয়: বর কিংবা কনের যেকোনো একজনকে অবশ্যই সরকার অনুমোদিত সংরক্ষিত বা অনগ্রসর জনগোষ্ঠীর হতে হবে এবং অপরজনকে সাধারণ (অ-সংরক্ষিত) শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।

  • আইনি বিবাহ: কেবল ধর্মীয় বা সামাজিকভাবে সম্পন্ন বিবাহ এতে গ্রহণযোগ্য হবে না। বিয়েটি অবশ্যই ‘হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫’ কিংবা ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আইনিভাবে রেজিস্ট্রি করা থাকতে হবে।

  • প্রথম বিবাহ: এই আর্থিক সাহায্য শুধুমাত্র প্রথমবার বিবাহসূত্রে আবদ্ধ হওয়া দম্পতির জন্যই প্রযোজ্য।

  • আবেদনের সময়সীমা: বিবাহ সম্পাদনের ১ বছরের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রান্ত হলে কোনো আবেদন বিবেচনা করা হবে না।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version