মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে তেহরান ও ওয়াশিংটন দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাবে এমন ইঙ্গিত পাওয়ার পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা করেছেন, ইসলামাবাদে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার আরেকটি পর্ব অনুষ্ঠিত হবে।

এ বিষয়গুলো সম্পর্কে অবগত সূত্রের সঙ্গে গভীর আলোচনার পর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রোববার এমন তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজের ঘনিষ্ঠ একটি সূত্র ডনকে জানিয়েছে, চীনে তার চার দিনের সফরের সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের কাছ থেকে প্রতিনিধি পর্যায়ের আলোচনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পেয়েছেন, যা শিগগিরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।

তবে, অন্য একটি সূত্র দাবি করেছে যে তারা এমন কোনো ইঙ্গিত পায়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানিয়েছেন, যদিও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আলোচনার আরেকটি পর্বের স্থান হিসেবে ইসলামাবাদকে ব্যবহার করা হতে পারে, তবে এত উচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানের প্রস্তুতির কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখা যায়নি।

তার ভাষ্য, প্রধানমন্ত্রী বর্তমানে চীনে আছেন এবং এখানে এ ধরনের কোনো আয়োজন করা হচ্ছে না… মনে হচ্ছে, পরবর্তী দফার আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হবে না।

আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী চীন থেকে ফিরলেই সরকার নতুন দফার আলোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তবে এই আলোচনা কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এপ্রিলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল , যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে এসেছিলেন।

এর আগে, এক টুইটে প্রধানমন্ত্রী শান্তি প্রতিষ্ঠার অসাধারণ প্রচেষ্টার জন্য এবং পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সঙ্গে অত্যন্ত উপকারী ও ফলপ্রসূ টেলিফোন আলাপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

সুত্র: ডন

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version