টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি গ্রামে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধারের চেষ্টা করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাবা ও ছেলেও রয়েছেন।

শনিবার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের তেলকির জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল কূপে পড়ে গেলে সেটিকে উদ্ধারের জন্য একে একে কয়েকজন নিচে নামেন। পরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version