গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে গত ম্যাচেই। শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি তাই একরকম আনুষ্ঠানিকতাই।

এমন এক ম্যাচে কি সেরা একাদশ খেলাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি? ৩৯ বছর বয়সী লিওনেল মেসি কি মাঠে নামবেন? এই প্রশ্ন অনেকের মনে।
স্কালোনি এই ম্যাচে কিছু পরীক্ষা–নিরীক্ষা করবেন, তবে সেটি মেসিকে নিয়ে নয়। জর্ডানের বিপক্ষেও খেলবেন মেসি, জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
তবে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি অতিরিক্ত চাপ এড়াতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মেসি মাঠে না থাকলে বা উঠে গেলে তাঁর জায়গায় খেলবেন তরুণ নিকোলাস পাজ। এবারের বিশ্বকাপে মেসি এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন। জর্ডানের বিপক্ষেও তিনি তাঁর গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
জর্ডান ম্যাচে পরিবর্তন আসবে অন্য জায়গাতে। অস্ট্রিয়া ম্যাচে মাংসপেশির চোটে ভুগছিলেন গঞ্জালো মন্তিয়েল। তিনি পুরোপুরি ফিট হয়ে এবার রাইট ব্যাকে ফিরতে পারেন।

লেফট ব্যাকে খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসেবে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনার মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন।
এই ম্যাচে শুরু থেকেই সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। তাঁর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বার্কোকে। উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে।
আক্রমণে লাওতারো মার্তিনেসের জায়গায় শুরুর একাদশে আসার কথা হুলিয়ান আলভারেজের। ম্যাচের কোনো এক পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেসও। সব মিলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে এই ম্যাচে।

FILE PHOTO: Soccer Football – FIFA World Cup Qatar 2022 – Final – Argentina v France – Lusail Stadium, Lusail, Qatar – December 18, 2022 Argentina’s Lionel Messi celebrates scoring their third goal REUTERS/Hannah Mckay/File Photo
Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version