সোমবার, আগস্ট ১৭

হামের টিকাকে সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।

নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, শিশুদের গুরুত্বপূর্ণ হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে এনে ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার মতো অপচেষ্টায় সম্পৃক্ততার অভিযোগেই মূলত ড. ইউনূসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব চরম উদ্বেগজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গে অন্তত ৯০২ শিশুর মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে সরাসরি হামের সংক্রমণে ৯৯ জন এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ৮০৩টি শিশু প্রাণ হারিয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version