Author: System Admin

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক যুবককে জবাই করে ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রক্তমাখা চাপাতি ও ছুরি সহ অভিযুক্ত নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম জনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার বাসিন্দা। তিনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। সে…

Read More