নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ বন্যায় ৩৮৪ পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বুধবার নেপালের পর্যটন বোর্ড জানায়, নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক।

পর্যটন বোর্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চলে থাকা এসব পর্যটকের অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভ্রমণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিখোঁজদের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারী দল ও কর্তৃপক্ষ কাজ করছে।

এদিকে বন্যার ভয়াবহতায় বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। নেপাল পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দেশটির বিভিন্ন জেলা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version