Author: admin

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। স্ত্রী পরকীয়া করে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার পর ওই ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করেছেন এক স্বামী। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান ও জহুরার ১৫ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসানের বাড়ির পাশের একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন রাজু। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্ক ও নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে রাজু ও জহুরার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে পরকীয়া সম্পর্কে রূপ নেয় বলে স্থানীয়দের দাবি। গত…

Read More

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের তৃতীয় দফায় আরও ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে, রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকালে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগের হাজার…

Read More

১৫ বলের ফিফটিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। তাতে মন ভরছিল না যেন। তাই এক ম্যাচ পর এই ক্রিকেটার নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের নিজের রেকর্ড ভেঙে দ্রুততম সেঞ্চুরির নতুন কীর্তি গড়লেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ সোমবার তার সেঞ্চুরি এলো ৪৫ বলে। লিগের দশম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে এই তাণ্ডব চালান হাবিবুর। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডেও ছিল তার নাম। ২০২৩ সালের বিসিএলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তরুণ এই ওপেনার। এবার সেই রেকর্ড ভেঙে ৪৫ বলে সেঞ্চুরি করেছেন হাবিবুর। আউট…

Read More

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং প্রধান অফিস সহকারীর বিরুদ্ধে। সরকারি নীতিমালা উপেক্ষা করে গাছ বিক্রির মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসপাতাল চত্বরে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের চারটি পুরোনো ও মূল্যবান গাছ কেটে বিক্রি করা হয়েছে। তবে সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র আহ্বানের যে বিধান রয়েছে, তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, সম্পদের মূল্য নির্ধারণ এবং উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে…

Read More

দীর্ঘ বিরতির পর কার্যকর সংসদের সুযোগ এসেছিল এবারের নির্বাচনে। ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে বিরোধী দলের তুমুল বিতর্ক ও গঠনমূলক সমালোচনা দেখতে চেয়েছিল দেশবাসী। সেই প্রত্যাশায় জামায়াতে ইসলামী আশা জাগাতে পারেনি বলে রয়েছে সমালোচনা। রাজপথের লড়াইয়ের তুলনায় বিভিন্ন অধিবেশনে দলটির প্রতিনিধিদের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেই সমালোচনা বেশিদিন বয়ে বেড়াতে চায় না প্রধান বিরোধী দল। রাজপথের পাশাপাশি জামায়াত সংসদ কাঁপাতেও নানা কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র। দলটির মানবসম্পদ উন্নয়ন বিভাগের একাধিক সূত্র জানায়, চলতি বাজেট অধিবেশন থেকেই সংসদে আরও জোরালো ও সংগঠিত ভূমিকা পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বাজেট বিশ্লেষণ, সংসদীয়…

Read More

নিজের ভাইয়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান৷ এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হানের ভাষ্য, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পর আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। তার উপস্থিতিতে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ তুলে তুরিন আফরোজের ভাই শাহ নেওয়াজ আহাম্মদ বাদী হয়ে ২০২৪ সালের ১২ ডিসেম্বর আদালতে মামলাটি করেন। অভিযোগের সত্যতা পেয়ে গত বছরের ২৩ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের…

Read More

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার এ কথা জানিয়েছেন মন্ত্রী। সরদার সাখাওয়াত হোসেন জানান, আগামীকাল সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেছেন, অন্তরবর্তী সরকারের সময়ে ঠিকমতো টিকা দেওয়া হয়নি এটা সত্য। তবে পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার টিকা কার্যক্রম চালিয়ে হামকে নির্মূল করতে চায়। এদিকে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে গতকাল রবিবার আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা…

Read More

মোহাম্মদ নূরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন একজন সুপরিচিত ও দক্ষ ব্যাংকার। তার দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। মোহাম্মদ নূরুল…

Read More

চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত ব্যক্তিদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন এবং মদিনায় ৯ জন। সর্বশেষ ২৪ মে মারা গেছেন নরসিংদীর রায়পুরার মো. হারুন এর রশিদ (৬৮)। সোমবার (২৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের মৃত্যুসংক্রান্ত তথ্য থেকে এসব জানা গেছে। পোর্টাল সূত্রে জানা যায়, চলতি বছর হজে গিয়ে প্রথম মৃত্যু হয় গত ২১ এপ্রিল। ওই দিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। এরপর ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০), ২৫ এপ্রিল…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে তেহরান ও ওয়াশিংটন দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাবে এমন ইঙ্গিত পাওয়ার পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা করেছেন, ইসলামাবাদে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার আরেকটি পর্ব অনুষ্ঠিত হবে।এ বিষয়গুলো সম্পর্কে অবগত সূত্রের সঙ্গে গভীর আলোচনার পর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রোববার এমন তথ্য জানিয়েছে।প্রধানমন্ত্রী শেহবাজের ঘনিষ্ঠ একটি সূত্র ডনকে জানিয়েছে, চীনে তার চার দিনের সফরের সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের কাছ থেকে প্রতিনিধি পর্যায়ের আলোচনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পেয়েছেন, যা শিগগিরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।তবে, অন্য একটি সূত্র দাবি করেছে যে তারা এমন কোনো ইঙ্গিত পায়নি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানিয়েছেন,…

Read More

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান। আগামীর সময়কে তিনি বলেছেন, ‘হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান।’ এর…

Read More