আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক আকার উল্লেখযোগ্য বৃদ্ধিপেয়ে ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে।

কানাডাভিত্তিক প্রখ্যাত আর্থিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির এই নতুন চিত্রের কথা তুলে ধরা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের অনেক দেশকে পেছনে ফেলার ইঙ্গিত

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে বাংলাদেশ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি উদীয়মান অর্থনীতিকে অতিক্রম করবে।

দেশের নাম ২০৩০ সালে আনুমানিক জিডিপি (বিলিয়ন ডলারে)
বাংলাদেশ ৬৭৭.০
মালয়েশিয়া ৬৭২.৫
ভিয়েতনামের ৬৬৭.৫
থাইল্যান্ড ৬৪৭.৫
ডেনমার্ক ৫৮৯.২

মূল সারসংক্ষেপ: ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক জিডিপির তালিকার ভিত্তিতে প্রণীত এই সূচকে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ডেনমার্কের মতো শক্ত অর্থনীতির দেশগুলোকেও পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version